সেনবাগে অবৈধভাবে নির্মিত ইটভাটা বন্ধ
নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়ায় অবৈধভাবে নির্মিত এইচবিএমসিআই ইটভাটা অবশেষে পরিবেশ অধিদপ্তরের সহায়তায় স্থানীয় প্রশাসন বন্ধ করে দিয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই আবাদি কৃষিজমি দখল ও নষ্ট করে সরকারি অনুমোদনবিহীন ইটভাটা তৈরি এবং বাংলা চিমনি দ্বারা ইট পোড়ানো, অবৈধ সংযোগে বিদ্যুৎ ব্যবহারসহ পরিবেশ বিপর্যয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আনোয়ার পাশার নেতৃত্বে বিপুলসংখ্যক র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ভাটাটিতে অভিযান চালিয়ে তা বন্ধসহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এর যাবতীয় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এ সময় নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মীর কাশেম মজুমদার, দৈনিক রব পত্রিকার সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি মোঃ সহিদুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর আলম, হারুনুর রশীদ, র্যাব-১১ -এর কমান্ডার মোঃ সাঈদ হোসেন, এসআই সুমন বড়–য়াসহ বিপুলসংখ্যক লোকজনের উপস্থিতিতে ছিলেন।
অভিযান চালানোর সময় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বাংলা চিমনি, ভাটাটি সম্পূর্ণ ধ্বংস করা হয়। তবে এ সময় ভাটার মালিক হেলাল মজুমদার আত্মগোপনসহ র্যাব পুলিশের ভয়ে শ্রমিকরা দিগি¦দিক ছোটাছুটি করতে দেখা গেছে। এর আগে ভাটাটি বন্ধের জন্য নোয়াখালী পরিবেশ অধিদপ্তর থেকে কয়েক দফা চিঠি প্রেরণ ও ব্যক্তিগত অনুরোধ করা সত্ত্বেও মালিকপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এ ব্যবস্থা নিতে বাধ্য হয়ে বলে জানা যায়। এছাড়া ৯টি ইউনিয়ন ও ১ পৌরসভাসহ ক্ষুদ্র ও উপজেলাজুড়ে নামে-বেনামে ৪৮টি ইটভাটা রয়েছে।
-গিয়াস উদ্দিন হৃদয় |